মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৯:৫৮ পিএম
শাহরাস্তিতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা
শাহরাস্তিতে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার ও খাদ্যদ্রব্য পরিবেশন ও সংরক্ষণ আইনের ব্যত্যয় ঘটায় দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৮-এপ্রিল) দুপুরে  চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি  শিবপুর বাংলা বাজারে অবস্থিত মিনা ও ঠাকুর বাজারে আফতাব অটো রাইস মিলে বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশে শাহরাস্তি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় সংশ্লিষ্টরা এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, চাঁদপুর জেলা পাট উন্নয়ন সহকারী মঈনুদ্দিন ও শাহরাস্তি মডেল থানার কর্তব্যরত পুলিশ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পরে এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার পাটজাত মোড়কের ব্যবহার না করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০’ এর বিভিন্ন ধারায় অপরাধে অভিযুক্ত দুটি প্রতিষ্ঠানকে ৫ ও ১০ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা দণ্ড প্রধান করে।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী সহযোগিতা করেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।