মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দোয়ার মধ্য দিয়ে অ্যাড. সাইফুল মোল্লা’র নতুন চেম্বারের উদ্বোধন 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫, ৯:৩৮ পিএম
দোয়ার মধ্য দিয়ে অ্যাড. সাইফুল মোল্লা’র নতুন চেম্বারের উদ্বোধন 
চাঁদপুর বারের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট সাইফুল মোল্লার নতুন চেম্বার মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।
১ জুন রবিবার বাদ আসর চাঁদপুর জজকোর্টের পশ্চিমে জিটি রোড সংলগ্ন মক্কা টাওয়ারের ২য় তলায় মিলাদ ও দোয়ার মাধ্যমে এই নতুন চেম্বারে উদ্বোধন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করের গাছতলা দরবার শরীফের পীর খাজা ওলিউল্ল্যাহ সাহেব।
মিলাদ ও দোয়ার পূর্বে পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ সোহাইব আহম্মেদ  এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর বারের সভাপতি বাবর বেপারী, সাধারণ সম্পাদক জসিম মেহেদী, সিনিয়র আইনজীবী ইকবাল বিন বাশার প্রমখ। এই সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী সেলিম আকবর, আহসান হাবিব, জহিরুল ইসলাম সহ চাঁদপুর বারের প্রায় শতাধিক আইনজীবী।
এই সময় অ্যাড মোহাম্মদ সাইফুল মোল্লা বলেন আমি সকলের নিকট দোয়া চাই। আমি সহ আমার চেম্বারের সকল অ্যাডভোকেট আমরা  আমাদের পেশার মাধ্যমে বিচার প্রার্থীদের যেন সঠিক ন্যায় বিচার পাইয়ে দিতে পারি। আমরা অবশ্যই বিশ্লেষণাত্মকভাবে চিন্তা করতে, জটিল পরিস্থিতি মূল্যায়ন করতে এবং আইনি চ্যালেঞ্জগুলির উদ্ভাবনী সমাধান বিকাশ করতে সক্ষম হই সে জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের মক্কেলদের মামলা পর্যালোচনা করে, প্রযোজ্য আইন ব্যাখ্যা করে এবং সর্বোত্তম পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে আইনি সেবা যেন দিতে পারি।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।