সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সুরধ্বনি একাডেমীর রবীন্দ্র নজরুল ও সুকান্ত জন্মজয়ন্তী পালন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ৬:২৬ পিএম
সুরধ্বনি একাডেমীর রবীন্দ্র নজরুল ও সুকান্ত জন্মজয়ন্তী পালন

চাঁদপুরের ঐহিত্যবাহী সংগীত প্রতিষ্ঠান সুরধ্বনি একাডেমীর আয়োজনে রবীন্দ্র নজরুল ও সুকান্ত (রসুন) জন্মজয়ন্তী পালিত হয়েছে।

মঙ্গলবার ৩ মে সন্ধ্যায় চাঁদপুর রোটারী ভবনে প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দীর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, বিশেষ অতিথির বক্তব্য দেন ড. রবিউল আউয়াল, কবি ও নাট্যকার লিটন ভূঁইয়া, রাজনীতিবিদ ও সাংস্কৃতি ব্যক্তিত্ব জাকির হোসেন মিয়াজী, চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

Model Hospital

এসময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন ও কর্মের ওপর ব্যাপক আলোকপাত করা হয়। আলোচনার মাধ্যমে অতীত এবং বর্তমান প্রেক্ষাপটে এই তিন কবির সৃষ্টিকর্মের প্রাসঙ্গিকতার কথাও তুলে ধরেন বক্তারা।

আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান। এতে সুরধ্বনি একাডেমীর বিভিন্ন পর্যায়ের শিল্পীদের গান, আবৃত্তি এবং নৃত্যে ভেসে ওঠে রবীন্দ্র নজরুল ও সুকান্তের অমর সব সৃষ্টিশীল কাজের প্রতিধ্বনি।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।