সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে সরস্বতী পূজা উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৩০ এম
চাঁদপুর সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে সরস্বতী পূজা উদযাপন

ক্যাম্পাস রিপোর্ট : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুর সরকারি কলেজে শনিবার (৫ ফেব্রুয়ারি) সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার আয়োজন করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে কলেজের শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যে ৭ টায় কলেজ লাইব্রেরি প্রাঙ্গণে অস্থায়ী পূজা মন্ডপে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার কর্মসূচির শুভ সূচনা ঘটে। শনিবার সকাল সাড়ে ৭ টায় আরম্ভ হয় পূজা। সকাল ১০ টায় পুস্পাঞ্জলি প্রদান এবং বেলা ১২ টায় প্রসাদ বিতরণ করা হয়।

প্রকৃতির আনন্দধারায় সপ্ত সুরের মূর্ছনা নিয়ে বীণা পুস্তক, রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবীর আগমনীতে, শ্রীপঞ্চমী তিথিতে চাঁদপুর সরকারি কলেজের পূজারীবৃন্দ শ্রী শ্রী সরস্বতী মায়ের পাদপদ্মে পুস্পাঞ্জলি অর্পণ করেন। মাতৃবন্দনার এ আয়োজনে উপস্থিত সকলকে কলেজ পরিবার ও পূজা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Model Hospital

এসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, পূজা কমিটির আহবায়ক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিখিল চন্দ্র সাহাসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।