বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ধর্ষণের স্বীকার কিশোরী পরিবারের নিরাপত্তাহীনতায় দিনযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৬:০০ এম
শাহরাস্তিতে ধর্ষণের স্বীকার কিশোরী পরিবারের নিরাপত্তাহীনতায় দিনযাপন
বিশেষ প্রতিবেদক : চাঁদপুরের শাহরাস্তিতে গত ২৫ নভেম্বর ধর্ষণের স্বীকার এক কিশোরী ও তার পরিবারের নিরাপত্তাহীনতায় দিনযাপন। প্রতিনিয়তই ধর্ষিতার পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছে অভিযুক্তদের স্বজনরা। যার কারণে ধর্ষিতা ও ধর্ষিতার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে ভুগছে।
মামলার এজাহার ও ধর্ষিতার পরিবারসূত্রে জানা গেছে, গত বছরের ২৫ নভেম্বর শাহরাস্তি উপজেলার ভোলদিঘী কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী (১৬)কে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে প্বার্শবর্তী ফটিকখিরা গ্রামের মজিব মাস্টারের বাড়ি সংলগ্ন বাগানে ধর্ষণ করে অভিযুক্তরা। এই ঘটনায় উপজেলার দারুনকরা মিয়াজী বাড়ির জয়নাল আবদীনের পুত্র সাইদুর রহমান আরব (২২) ও একই গ্রামের সুলতান মিয়ার পুত্র মোঃ মহিন (৩০) এর বিরুদ্ধে শাহরাস্তি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)৩০ ধারায়  মামলা করে ধর্ষিতার মা রাবেয়া বেগম। শাহরাস্তি মডেল থানায় যার মামলা নং ৫, তারিখ ১২/১২/২১ ইং। এরপর পুলিশ মামলার অভিযুক্ত প্রথম আসামী সাইদুর রহমান আরবকে গ্রেফতার করে জেলহাজতে পাঠালেও মামলার দ্বিতীয় আসামীকে ধরতে পারেন নি।যার কারনে চরম নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে ভুগছেন ধর্ষিতার পরিবার।
এদিকে এ ঘটনাকে পুঁজি করে এলাকার একটি চক্র প্রশাসনকে ম্যানেজ করার নামে বাণিজ্যে মেতে আছে। এমনকি মামলা তুলে নিতেও হুমকি-ধামকি দিচ্ছে ধর্ষিতার পরিবারকে। মামলা তুলে না নিলে ধর্ষিতার পরিবারকে এলাকা ছাড়া করবে বলে হুমকি দিয়ে আসছে তারা।
কান্নাজড়িত কন্ঠে ধর্ষিতার মা বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সফল রাষ্ট্র নায়ক ছাড়াও একজন মা তিনি মা হিসাবে সন্তানের হেনেস্তা হওয়ার কষ্ট বুঝবেন। আমি আমার কিশোরী মেয়েকে ধর্ষণকারীদের বিচারের ভার তাঁর উপর ছেড়ে দিলাম। তিনি আরো বলেন, আমাদের শাহরাস্তি-হাজীগঞ্জের অভিভাবক মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের নিকটও আমি আমার মেয়ের ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, মামলার প্রথম আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।দ্বিতীয় আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।