বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া বাজারে ৪০ বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজে পাড়াপার, দুর্ঘটনার আশঙ্কা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৪৮ পিএম
কচুয়া বাজারে ৪০ বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজে পাড়াপার, দুর্ঘটনার আশঙ্কা

কচুয়া উত্তর বাজারের ঝুঁকিপূর্ন রেলিং বিহীন ব্রিজ।

চাঁদপুরের কচুয়া পৌর উত্তর বাজারের কাঠ বাজারে খালে অবস্থিত ব্রিজটি দীর্ঘ কয়েকবছর ধরে ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। এতে যেকোনো সময় প্রানহানী সহ বড়ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

সরজমিনে জানা গেছে প্রায় ৪০ বছর আগে নির্মিত এই ব্রিজের নিচের অংশ ফাটলের সৃষ্টি হয়েছে। ব্রিজের উপরের দুপাশের কোন প্রকার সুরক্ষা বেষ্টনী রেলিং নেই রয়েছে শুধু রড। এই ব্রিজের উপর দিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী এবং বাজারের ব্যবসায়ীরা সহ বিভিন্ন দূরদূরান্তের লোকজন যাতায়াত করে। এই ব্রিজের পাশেই রয়েছে সাব রেজিষ্টার অফিস, ভূমি অফিস ও পৌর বাজার। এছাড়াও আশপাশে রয়েছে ঘনবসতিপূর্ণ বাড়িঘর। সন্ধ্যার পর এই ব্রিজের উপর দিয়ে সাধারন লোকজন আসা-যাওয়া করতে ভয় পায়।

বর্ষার মৌসুমে এই ব্রিজের পিলারের মাটি সরে গিয়ে পুরো ব্রিজ টি একেবারে নর-বড় হয়ে গেছে। এই ব্রিজের নিচের অংশে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। এছাড়া পিলারের প্লাস্টার খসে পড়ে শুধুমাত্র রড দেখা যায়।

স্থানীয় এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দীর্ঘ ৪০ বছরের পুরনো হলেও এখানে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। তাই অতি দ্রুত ঝুঁকিপূর্ণ এ ব্রিজের সংষ্কার কিংবা নতুন করে নির্মানের দাবি জানান তারা।

Model Hospital

এব্যাপারে কচুয়া পৌর প্রশাসক মো: মাহমুদুল হাসান রাসেল বলেন, খোঁজ-খবর নিয়ে ব্রিজটি নির্মানের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ এম
শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

চাঁদপুরের হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর, শুক্রবার সকাল ৯ টা থেকে ক্যাম্প শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ সার্জন ডা. নুরে আলম মজুমদার।

এইচ জি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হাজীগঞ্জ-কচুয়া সড়ক, হাজীগঞ্জ, চাঁদপুরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ল্যাপারোস্কপিক সার্জারি সংক্রান্ত যে কোনো সমস্যায় আক্রান্ত রোগীরা এ ফ্রি চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করতে পারবেন।

রোগীদের সিরিয়ালের জন্য আগাম যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যোগাযোগ: ০১৩৩০৮৩০৮৬০।

Model Hospital

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কিডনি ডায়ালাইসিস করা হয়।