মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হাতপাখার প্রার্থী সাকী’র ফতেহপুর ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৬:৫৬ পিএম
হাতপাখার প্রার্থী সাকী’র ফতেহপুর ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময়

চাঁদপুর-২ মতলব উত্তর ও দক্ষিণ আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী’র সাথে মত বিনিময় করেছেন পূর্ব ফতেপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ।

রোববার ( ৩ আগস্ট)’ পূর্ব ফতেহপুর ইউনিয়ন অফিসে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার ব্যবস্থাপনায় পূর্ব ফতেহপুর ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আনসার আহমদ পীর সাহেব বাগিচাপুর, সহ সভাপতি আলহাজ্ব শরিফুল ইসলাম সুজন, সেক্রেটারি মাওলানা ইয়াসিন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার নির্বাহী সদস্য মাওলানা আতাউল্লাহ মহসিন, উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ-সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মাদ ডালিম চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ব ফতেহপুর ইউনিয়ন নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Model Hospital

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।