মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়ার সাদিপুরায় নিজস্ব অর্থায়নে কাঠের ব্রীজ উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১০:২৪ এম
কচুয়ার সাদিপুরায় নিজস্ব অর্থায়নে কাঠের ব্রীজ উদ্বোধন

কচুয়ার সাদিপুরা গ্রামে কাঠের ব্রীজ উদ্বোধন করছেন ইয়াছিন খন্দকারসহ এলাকাবাসি।

কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা (সাদিপুরা চাঁদপুর) গ্রামে নিজস্ব অর্থায়নে কাঠের ব্রীজ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে এলাকাবাসীর উদ্যোগে এই ব্রীজ উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে ব্রীজটি নির্মিত না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে ডুমুরিয়া ও সাদিপুরাসহ কয়েকটি গ্রামের লোকজনের।

কয়েকটি গ্রামের কোমলমতি শিশুরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারতো না। দুই থেকে আরেক আড়াই কিলো হেটে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হতো শিক্ষার্থীদের। কোমলমতি শিক্ষার্থী ও এলাকার লোকজনদের ভোগান্তির কথা চিন্তা করে একটি কাঠের ব্রীজ নির্মান করার উদ্যোগ নেন কয়েকজন সমাজ সেবক।

অতিথি হিসেবে ব্রীজটি উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইয়াছিন খন্দকার। এ সময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আতাউল করিম, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আবু বকর মজুমদার উজ্জল, সমাজসেবক শরীফ মজুমদারসহ এলাকার অনেকে উপস্থিত ছিলেন।

Model Hospital

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।