সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের পুনরায় দপ্তর সম্পাদক মহসিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১০:৪১ এম
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের পুনরায় দপ্তর সম্পাদক মহসিন

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের পুনরায় দপ্তর সম্পাদক মনোনীত হয়েছেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধিত বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মহসিন হোসেন।

ফোরামের সাধারণ সম্পাদক সফিক শাহীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি (২০২৫-২৭) গঠন করা হয়েছে।

মহসিন হোসেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিঘলদী গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি এক যুগের বেশি গণমাধ্যমে কাজ করেন।

Model Hospital

এর আগে গত ২০ জুন ২০২৫ তারিখে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলনে ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

ফোরামের নবগঠিত কমিটির সভাপতি দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার, এনটিভির চিফ অব করেসপনডেন্ট সফিক শাহীনকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্নাকে মনোনীত করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এম এ নোমান (দৈনিক আমার দেশ), সহ-সভাপতি আজিজুর রহমান রিপন (ফাইনান্সিয়াল এক্সপ্রেস), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন (বাণিজ্য প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ফয়সাল (চ্যানেল ২৪),অর্থ সম্পাদক শাহাদাত হোসেন (দেশ সমাচার), জনকল্যাণ সম্পাদক এস এম জাকির হোসাইন (অর্থ সংবাদ),প্রচার-প্রকাশনা সম্পাদক: নুরুন্নবী চৌধুরী হাছিব (টেক পাবলিক), দপ্তর সম্পাদক মহসিন হোসেন (বিডি সমাচার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শামসুজ্জামান নাঈম (স্বদেশ বাংলা)।

নির্বাহী সদস্যরা হলেন- মিজান মালিক (যুগান্তর),সালেহ বিপ্লব (দৈনিক দেশবার্তা), এমএইচ রবিন (আমাদের সময়), মাহবুব রনি (ইত্তেফাক), মোহাম্মদ মোস্তফা মানিক (প্রথম আলো),হাবিবুর রহমান (সিনহুয়া নিউজ),নাজমুল হক বাপ্পী (বাংলা স্পোর্টস), ফখরুল ইসলাম (ঢাকা পোস্ট) ও সাঈদ আল হাসান শিমুল (কালবেলা)।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।