সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সাংবাদিক হত্যার প্রতিবাদে বিএমএসএফ শাহরাস্তি ও প্রেসক্লাবের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৬:৫৫ পিএম
সাংবাদিক হত্যার প্রতিবাদে বিএমএসএফ শাহরাস্তি ও প্রেসক্লাবের বিক্ষোভ
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে  নৃশংসভাবে গলা কেটে হত্যার দৃষ্টান্তমূলক বিচার, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চাঁদপুরের শাহরাস্তিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট ২০২৫) বেলা ১১টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি (দোয়াভাঙ্গা) গেট এলাকায় শাহরাস্তি প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে কেন নির্মমভাবে হত্যা করা হলো, তা অবিলম্বে উদ্ঘাটন করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের চতুর্থ স্তম্ভ; তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, বিএমএসএফ শাহরাস্তি শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন তরুণ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ, কার্যকরী সদস্য ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, মোঃ মাহবুব হাসান বাবলু, বিএমএসএফের সাংগঠনিক সম্পাদক রাফি হাসান হামজা, প্রেসক্লাব সদস্য জাকির হোসেন নয়ন, মোঃ হেলাল উদ্দিন দুলাল, মোঃ শাখাওয়াত হোসেন হৃদয়সহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ হয়।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।