মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঢাকায় মৎস্যজীবী লীগ নেতা চাঁদপুরের রেদওয়ান খান বোরহান আটক

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১০:০০ পিএম
ঢাকায় মৎস্যজীবী লীগ নেতা চাঁদপুরের রেদওয়ান খান বোরহান আটক
বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত মঙ্গলবার (৫ আগস্ট) মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে রাজধানীর থেকে তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, চাঁদপুর মডেল থানায় দায়েরকৃত নাশকতা মামলায় কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি রেদওয়ান খান বোরহানকে গ্রেফতার দেখানো হতে পারে বলে মডেল থানার পুলিশের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরে দল থেকে মনোনয়ন না দেওয়ায় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে ট্রাক প্রতীক পেয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে নির্বাচন করেন।
রেদওয়ান খান বোরহান তিনি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।