সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:৪৭ পিএম
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কচুয়ায় মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রির্পোটার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে গ্রেফতারকৃত আসামীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাননবন্ধন করা হয়েছে।

রবিবার বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার ব্যানারে কচুয়া পৌর ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি এম. সাইফুল মিজানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওমর ফারুক সায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া বার্তার সম্পাদক ও বাংলাভিশনের কচুয়া প্রতিনিধি মো. আলমগীর তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডা. একেএম জাকির হোসেন, মানিক সরকার, যুগ্ন সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মুন্সি, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, ইসমাইল হোসেন বিপ্লব, শাহ ইমরান খান, মো. রাসেল, সঞ্জিব ভৌমিক অপু, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান ডলারসহ আরো অনেকে।

এ সময় কচুয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিড়িয়ায় কর্মরত সাংবাদিক ও সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

Model Hospital

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।