সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাবের বিদায় সংবর্ধনায় ইউএনও নিগার সুলতানা

যেখানেই থাকি, আপনাদের সহযোগিতা স্মরণে থাকবে : বিদায়ী ইউএনও নিগার সুলতানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:৫৩ পিএম
যেখানেই থাকি, আপনাদের সহযোগিতা স্মরণে থাকবে : বিদায়ী ইউএনও নিগার সুলতানা
দায়িত্বশীলতা, সততা ও জনকল্যাণে অবিচল নিষ্ঠার জন্য প্রশংসিত শাহরাস্তির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানাকে বিদায় সংবর্ধনা দিয়েছে শাহরাস্তি প্রেসক্লাব। সদ্য মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তা বলেন, “শাহরাস্তির মানুষের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতা চিরস্মরণীয় হয়ে থাকবে।”
গত ৭ আগস্ট বৃহস্পতিবার শাহরাস্তি প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ নিগার সুলতানার প্রতি ফুলেল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী ইউএনও নিগার সুলতানা তাঁর বক্তৃতায় বলেন, “শাহরাস্তির জনগণের ভালোবাসা ও আন্তরিকতা আমি কখনোই ভুলব না। দূরে গেলেও গণমাধ্যম কর্মীসহ আপনাদের আন্তরিকতা ও সহযোগিতা আমার স্মরণে থাকবে।”
তিনি তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করে শাহরাস্তির উন্নয়ন ও জনকল্যাণে সবার সহযোগিতার কথা স্মরণ করেন এবং নতুন কর্মস্থলের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, বিএমএসএফ শাহরাস্তি শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন তরুণ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ, কার্যকরী সদস্য ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, মোঃ মাহবুব হাসান বাবলু এবং সদস্য মোঃ শাখাওয়াত হোসেন হৃদয়সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, নিগার সুলতানা তাঁর কর্মকালে শাহরাস্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সততা, নিষ্ঠা ও সেবার মানসিকতা সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তাঁরা উনার নতুন কর্মস্থলের জন্য আন্তরিক শুভকামনা জানান এবং আশা প্রকাশ করেন যে, তিনি তাঁর মহৎ গুণাবলি ও সেবার মানসিকতা দিয়ে মাদারীপুরেও আস্হা অর্জনে সক্ষম হবেন।
উপস্থিত সবাই এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকে সম্মান ও অনুপ্রেরণার উৎস হিসেবে অভিহিত করেন এবং নিগার সুলতানা ম্যামকে শাহরাস্তি তথা স্বদেশের আগামীর আলোকবর্তিকা হিসেবে চিহ্নিত  করেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।