সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্ন হলো দোয়াভাংগা স্ট্যান্ড

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১০:১৭ পিএম
শাহরাস্তিতে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্ন হলো দোয়াভাংগা স্ট্যান্ড

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাংগা পূর্ব বাজার সংলগ্ন মাইক্রো স্ট্যান্ডকে পরিচ্ছন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এই কার্যক্রমে নেতৃত্ব দেন সংগঠনের সহসমন্বয়ক রাকিব হোসেন।

ইভেন্টে চিপস ও বিস্কুটের প্যাকেট, সিগারেটের ফিল্টারসহ নানা ধরনের প্লাস্টিক ও বর্জ্য সংগ্রহ করা হয়। পরে স্থানীয় দোকানদারদের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয় যেন বাজার এলাকায় আর কেউ ময়লা-আবর্জনা না ফেলে।

বিডি ক্লিনের সদস্যরা বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে হলে বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখা সম্ভব হবে।

Model Hospital

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।