মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে (বিপিজেএফ) আয়োজিত মানববন্ধন

সাংবাদিকদের ওপর সহিংসতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত : উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:৫৬ পিএম
সাংবাদিকদের ওপর সহিংসতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত : উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বলেছেন, সাংবাদিকদের ওপর সহিংসতা গণতন্ত্র ও সুশাসনের জন্য বিপজ্জনক সংকেত। মনে রাখতে হবে, সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা কেবল ব্যক্তি নয়, বরং মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত।

এটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি হামলা। এ ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকেরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে জনসাধারণের ওপর অনিয়ম, জুলুম নির্যাতন, চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। অথচ তাদের নিরাপত্তা নাই। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Model Hospital

তিনি বলেন, অন্ধের দেশে যেমন আয়না বিক্রি করা যায় না তেমনি বিচার বিভাগের উপর মানুষের আস্তা না থাকায় কেউ বিচার চায় না, এটাও গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তিনি দুঃখ প্রকাশ করে বলেন ১১৯ বার সাগর রুনির হত্যাকাণ্ডের প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে এতে প্রমাণিত হয় বিচার বিভাগ স্বাধীন নয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রোমান আকন্দ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিপিজেএফ’র উপদেষ্টা ও আমাদের সময়ের সিনিয়র সহ-সম্পাদক মোহাম্মদ আখতারউজ্জামান, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, উজ্জ্বল ভূইয়া, জাকিয়া হোসেন, হাফিজ উদ্দিন, মাহমুদুল হাসান, রেজায়ে রাব্বি রেজা, মরিয়ম আক্তার মারিয়া, সুজন মাহমুদ প্রমূখ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।