মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মাদক ব্যবসায়ীকে আটকে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি, আটক-২

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১০:৫০ পিএম
চাঁদপুরে মাদক ব্যবসায়ীকে আটকে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি, আটক-২

ঢাকা ও গাজীপুরের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ চাঁদপুর স্ট্যান্ড রোডে তাজমহল হোটেল আটকে রেখে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে সংঘবদ্ধ চক্ররা। অবশেষে পুলিশ ও ডিবি পুলিশের ভয় দেখিয়ে মুক্তিপনের টাকা নিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়।

এই ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাজমহল হোটেলের কক্ষ থেকে আরিফ হোসেন ও তার সহযোগী রাসেল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের হেফাজত থাকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

পুলিশের হাতে আটক হওয়া আরিফ হোসেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকার আলী গাজীর ছেলে ও তার সহযোগী রাসেল হোসেন একই এলাকার আব্দুর রহমানের ছেলে।

এই ঘটনায় চাঁদপুর মডেল থানার এসআই আলামিন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

Model Hospital

মঙ্গলবার দুপুরে আটককৃত দুজনকে আদালতে প্রেরণ করে পুলিশ অবশেষে তাদের জামির না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত।

পুলিশ জানিয়েছেন, আটক আরিফ হোসেন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। এছাড়া বহিরাগত থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সাধারণ মানুষদের তুলে এনে হোটেলের কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। চাঁদাবাজ আরিফের রয়েছে সঙ্ঘবদ্ধ একটি চক্র। সে কোড়ালিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে অপকর্ম চালিয়ে যান। অনেক অসহায় মানুষদের মাদক দিয়ে ফাঁসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আরিফ হোসেনের বিরুদ্ধে।

ঢাকা ও গাজীপুরের দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবা ক্রয় করার কথা বলে তাদেরকে চাঁদপুরে এনে তাজমহল হোটেলের একটি কক্ষে আটকে রাখে। আরিফ হোসেন ও তার সঙ্গবদ্ধ চক্ররা ইয়াবার চালান আত্মসাৎ করে তাদের কাছ থেকে মুক্তি বলে টাকা হাতিয়ে নেয়। এই সংবাদ পুলিশের কাছে চলে আসলে যৌথ অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮২ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় পুলিশ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।