মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:২৮ পিএম
চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি

চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যাানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর এই সমাবেশ আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সুলতান মাহমুদ।
তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে আর কোন নতুন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উত্থান হতে পারে না। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার রক্তের উপর দাঁড়িয়ে প্রয়োজনীয় সংস্কার ও বিচার ছাড়া যেন তেন কোন নির্বাচন করতে পারবে না।
নতুন বাংলাদেশের জন্য যেভাবে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, ঠিক সেভাবে বৈষম্যহীন আগামী বাংলাদেশের জন্য আবার প্রয়োজনে রাজপথে নেমে আসবে।
তিনি বলেন, দেশের গণমানুষের দাবি হচ্ছে সংখ্যাানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। এই দাবিকে উপেক্ষা করে কোন নির্বাচন হলে দেশে আবার ফ্যাসিবাদের জন্য হবে।
প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাসেদসানী।
প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ।
চাঁদপুর সদর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নাছিরুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক কেএম মাসুদুর রহমান।
ইসলামী ছাত্র আন্দোলনের সদর উপজেলা সাধারণ সম্পাদক হুসাইন বায়েজিদের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোঃ আল আমিন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মোঃ হাবিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের সদর উপজেলার সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মোত্তালেব।
সমাবেশ শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একটি প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিপনিবাগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।