মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:৩১ পিএম
চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন
খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস (১৬ আগস্ট–১৫ সেপ্টেম্বর ২০২৫) দেশব্যাপী দাওয়াতী মাস ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
১৬ আগস্ট শনিবার দুপুরে শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে দাওয়াতী মাসের কার্যক্রম উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ব্যবসায়ী আরিফ হোসেন, হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন জেলা সভাপতির হাতে ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ  আব্দুল কাদের, শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, জেলা শাখার সহ প্রচার সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, নির্বাহী সদস্য মাওলানা তারেক হাসান।

উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াতি মাস সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র জেলাব্যাপী ধারাবাহিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গৃহীত হয়। খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন ও খেলাফত মজলিসের দাওয়াত জনগণের মাঝে ছড়িয়ে দিতে খেলাফত মজলিস ও অঙ্গসংগঠনের সকল শাখাকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

Model Hospital

উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন বলেন, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে খেলাফত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তাই খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী দাওয়াতী মাস ঘোষণা করেছে। যার অংশ হিসেবে সারা দেশের ন্যায় চাঁদপুরেও মাসব্যাপী দাওয়াতি মাহফিল, দাওয়াতি মিছিল, গ্রুপ ভিত্তিক দাওয়াত, ব্যক্তিগত দাওয়াত, ব্যক্তি বিশেষ দাওয়াত, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে  দাওয়াতি মাহফিল, লিফলেট বিতরণ, তোরণ, ফেস্টুন, ব্যানারের মাধ্যমে প্রচারসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে সকল নেতাকর্মীদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।