বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে গরু বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৩:০১ পিএম
মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে গরু বিতরণ

ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে
— অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

:: নিজস্ব প্রতিবেদক : মতলব উত্তর উপজেলায় ২০২১-২০২২ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্প ’এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধন মূলক (১০টি গরু) উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ শোভিত বটতলায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে ।

অবরোধের সময় জেলেরা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য বর্তমান সরকার জেলেদের ভিজিডি কার্ডের মাধ্যমে চাল দিচ্ছে। প্রকৃত জেলেরা যাতে চাল পায় তার জন্য মৎস্য কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনকে কঠোর নজরদারী করার জন্য বলেন তিনি বলেন। বর্তমান সরকারের যথাযথ পদক্ষেপের কারনে আমরা নদীতে বড় ইলিশ মাছ পাচ্ছি। এতে জেলেরা যেমন লাভবান হচ্ছে পাশাপাশি দেশবাসী বড় ইলিশ খেতে পারছে। জেলেদের অনেক সুযোগ সুবিধা দেয়ার পরও কিছু কিছু অসাধু এবং লোভী লোক চুরি করে ঝাটকাসহ ছােট মাছ স্বীকার করছে । এদের বিরুদ্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে।

Model Hospital

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় ১০জন জেলেকে মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

নুরুল আমিন রুহুল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ এগিয়ে যাচ্ছে। তার নির্দেশেই জেলা ও উপজেলার সকল সরকারি কর্মকর্তাগন দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, জেলা মৎস্য অফিসার মো.গোলাম মেহেদী হাসান।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যাহ, প্রকল্প পরিচালক শামসুল আলম পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম প্রমুখ।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।