মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রিয় চাঁদপুর এ সংবাদ প্রকাশের পর

চাঁদপুরে কৃষি জমি থেকে ড্রেজার মেশিন ভেঙে ধ্বংস করলো প্রশাসন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৮ এম
চাঁদপুরে কৃষি জমি থেকে ড্রেজার মেশিন ভেঙে ধ্বংস করলো প্রশাসন
চাঁদপুরের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর এ সংবাদ প্রকাশের পর প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত মিনি ড্রেজার ভেঙে ধ্বংস করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
জানা যায়, ইউনিয়নের ভড়ঙ্গারচর গ্রামের হাওলাদার বাড়ির মো: সাঈদ হাওলাদারের নিজস্ব সম্পত্তি থেকে দীর্ঘদিন যাবত মিনি ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছেন।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সদর উপজেলা সহকারী কমিশনারের নির্দেশে শাহতলী ভূমি অফিস কর্মকর্তা নজরুল ইসলাম সোহাগ ড্রেজার কর্তৃপক্ষকে মাটি না কাটার জন্য ড্রেজার বন্ধ করে দেন। এবং একাধিকবার পাইপ খুলে দেন। পরে এদিন রাত থেকে পুনরায় ড্রেজার মালিক মমিন একই স্থানে ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটা শুরু করেন।
বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনিকে অবগত করলে, সোমবার ঘটনাস্থলে পুলিশ নিয়ে উপস্থিত হন।
এসময় জমির মালিক ও ড্রেজার পক্ষের কাউকে না পাওয়ায় ড্রেজার মেশিনটি ভেঙ্গে গুড়িয়ে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী রাণী দত্ত।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি বলেন, কৃষি জমি থেকে মাটি কাটতে হলে প্রশাসনের অনুমতি লাগে। কিন্তু বৃহস্পতিবার মিনি ড্রেজারটি দিয়ে মাটি না কাটার জন্য নিষেধ করা হয়েছিল। কিন্তু ড্রেজার মালিক প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাটি কাটা অব্যাহত রাখেন। এমন অভিযোগে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিনটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।