মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে এম এ হান্নানকে ধানের প্রতীক চেয়ে বিএনপির বিক্ষোভ শেষে বক্তারা

বিএনপির রাজনীতিকে শক্তিশালী করতে এম এ হান্নান নিরলসভাবে কাজ করছেন

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম
বিএনপির রাজনীতিকে শক্তিশালী করতে এম এ হান্নান নিরলসভাবে কাজ করছেন
চাঁদপুরের ফরিদগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ হান্নানকে ধানের প্রতীকের প্রার্থী হিসেবে চান স্থানীয় নেতাকর্মীরা। এ দাবিতে পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো. মঞ্জিল হোসেনর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির আহবায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ পাটওয়ারী।
এ সময় বক্তারা বলেন, ফরিদগঞ্জে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিকে শক্তিশালী করতে এম এ হান্নান নিরলসভাবে কাজ করছেন। তিনি দলের দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন। তাই আসন্ন জাতীয় নির্বাচনে তাঁকে ধানের প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, শ্রমিক দল নেতা আজিম খান, পিংকু কাজী,  মৎসজীবী দল নেতা ইউনুস খান ছাড়াও মিছিলে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।