মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হলেন জিয়া উদ্দিন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৮ পিএম
কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হলেন জিয়া উদ্দিন

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ‘দাতা সদস্য’ পদে বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হলেন তরুন সমাজ সেবক ও উদ্যোক্তা মো. জিয়া উদ্দিন মজুমদার। মঙ্গলবার ওই বিদ্যালয়ের ‘দাতা সদস্য’ পদে মনোনয়নপত্র আহবানের শেষ দিনে তিনি এ পদে বিনা প্রতিদদ্ধিতায় নির্বাচিত হন।

মো. জিয়া জিয়া উদ্দিন মজুমদার ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মো. সিরাজুল ইসলামের কনিষ্ঠ সন্তান ও তার বড় ভাই মো. মহিউদ্দিন মজুমদার কচুয়া উপজেলা যুবদলের আহবায়ক। তিনি সাচার রেনেসাাঁ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি, সাচার বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী ও কচুয়া থেকে নিয়মিত প্রকাশিত ‘সাপ্তাহিক শিকড় সংবাদ’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করছেন।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ‘দাতা সদস্য’ পদে বিনা প্রতিদদ্ধিতায় নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় মো. জিয়া উদ্দিন মজুমদার বলেন, আমি সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০০৪ সালের সাবেক শিক্ষার্থী ছিলাম।

এ বিদ্যালয়ের সর্বকনিষ্ঠ দাতা সদস্য পদে বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ তা’আলার প্রতি লাখো শোকর জ্ঞাপন করছি একই সাথে বিদ্যালয়ের একাডেমিক উন্নয়নসহ শিক্ষার মানোন্নয়নে সকলের পরাপর্শে কাজ করতে দোয়া ও সহযোগিতা চাই।

Model Hospital

এদিকে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ‘দাতা সদস্য’ পদে মো. জিয়া উদ্দিন মজুমদার বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রের্নীপেশার লোকজন ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।