বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে কোরআন পড়ে শুনাতে চান মতলবের হাফেজ সিয়াম!

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৭ পিএম
প্রধানমন্ত্রীকে কোরআন পড়ে শুনাতে চান মতলবের হাফেজ সিয়াম!

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের মতলব উপজেলার ৬ নং উপাদী (দ.) ইউনিয়নের ধলাইতলী গ্রামের মোহাম্মদ বাহাউদ্দিন হাজির বড় ছেলে হাফেজ মোহাম্মদ সুফিয়ান আহম্মেদ সিয়াম। তিনি ঢাকা লালবাগ মাদ্রাসায় বংলাদেশের বিখ্যাত কারী আহম্মদ বিন ইউসুফ আল আজহারির নিকট হিফজুল কোরআন মুখস্থ করেন। হিফজ্ শেষ করার পর সিয়ামকে পাগড়ি পরিয়ে দেন তিনি।

পরে ঢাকার মোহাম্মদপুর মাদ্রাসা সহ বেশ কয়েকটি মাদ্রাসায় একাধিকবার হিফজুল কোরআন শুনানি শেষ করেন।

সিয়াম জানান, আমার জীবনে সবগুলো ইচ্ছা পূরণ করেছি। তবে একটা ইচ্ছে পূরন করা ছাড়া বাকি আছে।

হাফেজ সিয়ামের ইচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একবার কোরআন তিলাওয়াত করে শুনাতে। ওই ইচ্ছেটা পূরণ হলে তার জীবনের সব ইচ্ছাই পরিপূর্ণ হবে।

Model Hospital

হাফেজ সিয়াম আরো বলেন, আমি আমার ১৩বছর বয়স থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। আমার মৃত্যুর আগ পর্যন্ত জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে করে কাটিয়ে দিবো।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।