সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

‘তোর এমপি হওয়ার সাধ মিটিয়ে দেবো’

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৬ পিএম
‘তোর এমপি হওয়ার সাধ মিটিয়ে দেবো’

গাজীপুর মহানগরের বড়বাড়ী এলাকায় দুর্বৃত্তদের হামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রহমান গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে তাকে বোর্ড বাজার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশীদ জানিয়েছেন, আব্দুর রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাড়ি ফিরছিলেন। বড়বাড়ী বাসস্ট্যান্ডে নামার সময় একটি গাড়িতে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে জোরপূর্বক গাড়িতে তুলতে চেষ্টা করে। পা ওঠাতে না পারায় তারা পালিয়ে যায়। তবে হামলাকারীরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং হুমকি দেয়, ‘তোর এমপি হওয়ার সাধ আজ মিটিয়ে দেবো। আজ তোর জীবনের শেষ দিন’। পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

মাজেদুর রশীদ জানান, আব্দুর রহমান বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে। তিনি প্রশাসনের কাছে হামলাকারীদের আইনগত শাস্তির দাবি জানিয়েছেন।

Model Hospital

বড়বাড়ী থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১২টার দিকে হামলা করা হয়। আহত আব্দুর রহমান বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আহত আব্দুর রহমান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণঅধিকার পরিষদ মনোনীত গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।