মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়ায় স্যানেটারি কারিগরিদের সাথে মতবিনিময়

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৭ পিএম
কচুয়ায় স্যানেটারি কারিগরিদের সাথে মতবিনিময়

কচুয়ায় এ ওয়ান স্যানেটারি কম্পানির ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের সাথে কারিগরি মিস্ত্রী (প্লাম্বার) এর মতবিনিময় সভার একাংশ।

এ ওয়ান স্যানেটারি কম্পানির ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের সাথে কারিগরি মিস্ত্রী (প্লাম্বার) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার সন্ধ্যায় কচুয়া বিশ্বরোড এলাকায় জাহাঙ্গীর হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে কচুয়া বাজারের স্যানেটারি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স পদ্মা ট্রেডার্সের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেসার্স পদ্মা ট্রেডার্সের সত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এ ওয়ান কম্পানির এসআর মহান আলী, আরএসএম জিয়া রহমান। এসময় বক্তারা এ ওয়ান কম্পানির সফল প্রকারের স্যানেটারি মালামাল গুনগত তুলে ধরে কারিগরিদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেন।

মেসার্স পদ্মা ট্রেডার্সের সত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল হোসেন মিয়াজীর বলেন, এ ওয়ান কম্পানির স্যানেটারি সকল মালামাল গুণগত। কাস্টমার ও গ্রাহকরা অফিস,আদালত ও বাড়িঘর জন্য এ ওয়ান কম্পানির স্যানেটারি মালামাল ব্যবহার বেশি করে থাকেন।

Model Hospital

স্যানেটারি কারিগরি ও মিস্ত্রীকে তাদের কাজের উপর অভিজ্ঞ বেশি হওয়ার জন্য কোম্পানির ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ালরা বিভিন্ন প্রশিক্ষণ করান। কোম্পানির পক্ষ থেকে কারিগরি ও মিস্ত্রিদেরকে গিফট দেওয়া হয়।

তিনি আরো বলেন, আমার দোকানে সকল প্রকারের টাইলস, স্যানেটারি, ইলেকট্রনিক, হার্ডওয়্যার, উন্নতমানের রং, সকল প্রকার পিভিসি দরজা ও পাথর সুলভ মুল্যে পাওয়া যায়। আপনারা ভালো উন্নত মানের স্যানেটারি মালামাল আমার দোকান থেকে ক্রয় করতে পারবেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।