সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপি সভাপতি মানিক

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৩ এম
শাহমাহমুদপুরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপি সভাপতি মানিক
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের মহামায়া বাজার সংলগ্ন দত্ত বাড়ি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের জনসাধারণের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে তিনি দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি খলিল গাজী, উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসিম মেহেদী, সদস্য আবু তাহের খোকন, জেলা ছাত্রদলের সভাপতি এইচ ইমাম গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সদস্য সচিব আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ মুরাদ, সাধারণ সম্পাদক পারভেজ খান।
এছাড়া শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ইউনিয়ন তাঁতি দলের সভাপতি শাহাদাত গাজী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিক, স্বেচ্ছাসেবক দল নেতা নূরে আলম গাজী সহ জেলা, উপজেলা ও শাহমাহমুদপুর ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। এছাড়াও এসময় রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ তালিম পাঠান, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।