সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আমার হাতে ধানের শীষ দিলে প্রতিশ্রুতি দিচ্ছি সুন্দর কচুয়া উপহার দিবো : ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০০ পিএম
আমার হাতে ধানের শীষ দিলে প্রতিশ্রুতি দিচ্ছি সুন্দর কচুয়া উপহার দিবো : ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

কচুয়ায় ফ্যামিলি কার্ড নিয়ে তৈরি শর্ট ফিল্ম এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, কচুয়া আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

“নারীর হাতে আশার আলো” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে চাঁদপুরের কচুয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেছেন, কচুয়া আসনের ধানের শীষের প্রতিক যদি আমার হাতে দেওয়া হয় আমি প্রতিশ্রুতি দিচ্ছি সকলকে নিয়ে মিলেমিশে একটি সুন্দর কচুয়া উপহার দিবো। আর যদি আমার থেকে যোগ্য কোন ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি আপনাদেরকে সাথে নিয়ে তাঁর সমর্থনে কাজ করবো। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো দফাগুলো শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়। বরং জনগনের জীবন মান উন্নয়নে বাস্তব সমাধান। ফ্যামিলি কার্ডে সেই ভাগ্যবানরাই তার বাস্তব প্রতিফলন।

কৃষি কথা ব্যতিক্রমী প্রদর্শনী উন্মোচন অনুষ্ঠানে তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফার মধ্যে নারী ক্ষমতায়ন নিশ্চিন্তে ফ্যামিলি কার্ড নিয়ে তৈরি শর্ট ফিল্ম এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

শনিবার বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থাপিকা হাবিবা আফরোজের সঞ্চালনায় সমাজের নিম্ন আয়ের নারীদের দেওয়া হয় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বক্তব্যের মর্যাদা। নীপিড়িত নারীরা যেখানে সাধারণত বক্তব্য রাখার সুযোগ পান না সেখানে বিএনপির এ আয়োজনে নারীরা পেয়েছেন সম্মানের আসন।

অনুষ্ঠানের অংশগ্রহণকারী নারীদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার মনপুরা গ্রামের ফাতেমা বেগম, কড়ইয়া গ্রামের শাহিন আক্তার, করইশ গ্রামের মনোয়ারা, হোসেনপুর গ্রামের সুমাইয়া, কোয়া গ্রামের আয়শা, আকানিয়া গ্রামের সুমি আক্তার ও তেগুরিয়া গ্রামের আনোয়ারা বেগম।

Model Hospital

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, এমন একটি সুন্দর অনুষ্ঠানে এসে সম্মানিত হওয়ায় আমরা প্রাণ খুলে নিজেদের সমস্যার কথা বলতে পারছি। দাবীর কথা জানাতে পারছি। এজন্য আমাদের নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ ব্যতিক্রমধর্মী নারী সমাবেশে নিম্ন আয়ের হাজার হাজার নারীরা অংশগ্রহণ করেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।