সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা চাই : এডভোকেট শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১১:৪৯ পিএম
বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা চাই : এডভোকেট শাহজাহান মিয়া
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি নিরাপত্তা প্রদানের আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনকে সফল ও সার্থক করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতির একটি প্রতীক। এ উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের পাশাপাশি আমাদের সবার দায়িত্ব।” বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড আমীর গোলাম মাওলা,১১ নং ওয়ার্ড সেক্রেটারী মোঃ শরীফ খান, ১০ নং ওয়ার্ডের নায়েবে আমীর নুরুন্নবী ভুইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সহ-সভাপতি ফয়সাল খান, শ্রমিক নেতা মোঃ হাবিবুর রহমান, আলাউদ্দিন ঢালী, সালাউদ্দিন ঢালী সহ ১০ ও ১১ নং ওয়ার্ডের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।