সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

দানব ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে : মাওলানা মাকসুদুর রহমান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৭:৫৪ পিএম
দানব ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে : মাওলানা মাকসুদুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা"-এর ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে গ্লোবাল সুমুদ “ফ্লোটিলা”-এর ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনে মানবিক সহায়তা যাত্রায় সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুম্মা চাঁদপুর শহরের বায়তুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিপণীবাগ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফিলিস্তিনে ইতিহাসের বর্বরতম গণহত্যা চলছে। ইতোমধ্যে অসংখ্য নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধকে হত্যা করা হয়েছে। তাদের মৌলিক অধিকার—খাবার, চিকিৎসাসহ সব মানবাধিকার হরণ করা হয়েছে।”

Model Hospital

তিনি বলেন, “যখন ফিলিস্তিনের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মানবিক সংগঠনগুলো সাহায্য নিয়ে যেতে চায়, তখন সেগুলো পৌঁছাতে দেওয়া হচ্ছে না। বিশ্বের রাষ্ট্রগুলো যেখানে তাদের সহযোগিতা করার কথা, সেখানে বরং বিরোধিতা করছে। আমরা এমন রাষ্ট্রপ্রধানদের প্রতি ধিক্কার জানাই।”

তিনি আরও বলেন, “পৃথিবীর সব মুসলমানই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ ফিলিস্তিনের মজলুমদের পাশে আছে। আমরাও বাংলাদেশ থেকে তাদের পক্ষে আছি এবং পূর্ণ সংহতি প্রকাশ করছি। আজ হোক বা কাল হোক ফিলিস্তিন স্বাধীন হবেই, ইনশাআল্লাহ।” তিনি ঐক্যবদ্ধভাবে দানব ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, এখনি সময় জায়নবাদ সন্ত্রাসীগোষ্ঠী ইসরায়েলকে রুখে দেয়ার।

শহর সভাপতি মাওলানা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি শরীফ মৃধার পরিচালনায় বিক্ষোভপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদ সানী, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. বেলাল হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মহিবুল্লাহ বেপারী, সদর উপজেলার যুব আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি নাছির উল্লাহ বাহাদুর, যুব আন্দোলনের প্রচার সম্পাদক তানজিল হোসেন প্রমুখ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।