মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৮:৪৯ পিএম
কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির।

মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলেক্ষ্য বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালিটি প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সোহেল রানার সভাপতিত্বে ও নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ নুর আহমদ আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহজাহান,আশ্রাফপুর গনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী আক্কাস,কাদলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউসুফ,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক,চাঁদপুর এমএ খালেক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন,নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ,সাবেক সভাপতি রফিকুল ইসলাম বিএসসি, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর মোল্লা, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি খোরশেদ আলম মজুমদার,সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল আলম,গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো.ফারুক হোসেন প্রমুখ।

Model Hospital

এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কচুয়া উপজেলা সকল শিক্ষকদেরকে টি শার্ট দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন,কচুয়ার কৃতি সন্তান ও শিক্ষানুরাগী রফিকুল ইসলাম রনি।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।