মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কচুয়া থানার এসআই রাশেদুদ জামান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:০৭ পিএম
চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কচুয়া থানার এসআই রাশেদুদ জামান

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট পেলেন কচুয়া থানার এসআই রাশেদুদ জামান।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২০২৫ সালে মাসে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধার, মাদক মামলায় গ্রেফতারে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ তিনি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন লাভ করেছেন।

তারই স্বীকৃতি স্বরুপ বৃহস্পতিবার পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আব্দুর রকিব (বিপিএম-বার) এর হাত থেকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন কচুয়া থানার এসআই রাশেদুদ জামান।

পুরস্কার লাভের অনুভূতি প্রকাশ করে রাশেদুদ জামান বলেন, এ পুরস্কার কচুয়া বাসীর। তারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম স্যারের দিক নির্দেশনা ও সহকর্মী সকল পুলিশ অফিসারদের সহায়তায় আমি এ পুরস্কার লাভ করেছি। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা পুলিশ সুপার স্যারের প্রতি। যিনি পুরস্কারের জন্য মনোনীত করে কাজের মানোবল বাড়িয়েছেন দ্বিগুণ।

Model Hospital

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।