মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়া সাচার বাজারের প্রধান সড়কটি পুনরায় ফুটপাত ও অটোরিকশার দখলে

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৮:৩৬ পিএম
কচুয়া সাচার বাজারের প্রধান সড়কটি পুনরায় ফুটপাত ও অটোরিকশার দখলে

কচুয়ার সাচার বাজারে দুই পাশ দখল করে নিয়েয়ে ফুটপাত টং দোকান ও ব্যাটারির চালিত অটোরিকশা ও সিএনজি।

কচুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাচার বাজারের প্রধান সড়কটির দুই পাশে অবৈধ দখল করা বিভিন্ন টং দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পর পুনরায় সড়কটি দখলে নিয়েছে ফুটপাতের টং দোকান ও ব্যাটারির চালিত অটোরিকশা।

বর্তমানে এই সড়কটি প্রতিনিয়ত যানজটের নিত্যসঙ্গী,পথচারীদের ভোগান্তির শেষ নেই। স্থাণীয় প্রশাসনের পক্ষে থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযানের পরেও পুনরায় ফুটপাত টং দোকানদাররা দখলে নিয়েছে ব্যস্ততম সড়কটি।

সরজমিনে গিয়ে দেখা যায়, সাচার বাজারে সড়কটি দুইপাশ অবৈধভাবে টং দোকান ও ব্যাটারির চালিত অটোরিকশা দখল করে নিয়েছে। বাজারের পূর্ব পাশে ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় পর্যন্ত একপাশে দাঁড়িয়ে আছে ব্যাটারি চালিত অটোরিকশার সারি, অন্যপাশে রয়েছে সিএনজি চালিত অটোরিকশা। মানুষ চলাচলের রাস্তার দুইপাশে দখল করে নেয় ফুটপাতের টং দোকান। এতে প্রতিদিন যানজট লেগে থাকে এবং যাত্রী ও গাড়ি চালকদের মধ্যে কথা-কাটাকাটি হয় ।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে প্রয়োজনীয় কেনাকাটা করতে আসলে মানুষের বিরক্তির শেষ থাকে না। প্রধান সড়কের দুই পাশে দখল করে নিয়েছেন ফুটপাত টং দোকান, টং দোকানের সামনে ব্যাটারি চালিত অটোরিকশার স্ট্যান্ড বানিয়েছে। গাড়ি ঠিকমতো আসা-যাওয়া করতে পারে না। যানজট এখানকার নিত্যসঙ্গী।

Model Hospital

তারা আরো জানান,ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুইবার সাচার বাজারে অবৈধ স্থাপনা ও রাস্তার উপর টং দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। কাদের ছত্রছায়া পুনরায় টং দোকানগুলো রাস্তার দুই পাশে দখল করে নিয়েছে। টং দোকান গুলো স্থায়ী ভাবে উচ্ছেদ ও ব্যাটারির চালিত অটোরিকশা গুলো এখান থেকে সরিয়ে অন্য কোন ফাঁকা জায়গায় অটোরিকশা স্ট্যান্ড তৈরি করলে সবার জন্য ভালো হয়।

কয়েকজন যাত্রী বলেন, ‘তারা প্রায়ই এ সড়ক দিয়ে হাজীগঞ্জ, চাঁদপুর,নোয়াখালী, লক্ষীপুরের যাতায়াত করেন। সাচার বাজারে ৯শত ফুট রাস্তা পার হতে যানবাহনে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে । চোখের সামনে রাস্তা দখল করে ফুটপাত ও অটোরিকশা স্ট্যান্ড বানিয়েছে সেটি বোধ হয় কারও চোখে পড়ছে না।’

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, জেলা প্রশাসকের নির্দেশে গত মাসে কচুয়া বাজার, সাচার বাজার ও রহিমানাগার বাজারের দুই পাশে অবৈধ দখল করে নেয়া বিভিন্ন টং দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে পরিস্কার করা হয়েছে।

বিশেষ করে সড়ক দিয়ে নির্বিঘ্নে মানুষ চলাচলে করতে পারে। সাচার বাজারের রাস্তার উপর টং দোকান গুলো স্থায়ী ভাবে উচ্ছেদ ও সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা গুলো নির্দিষ্ট স্থানে স্ট্যান্ডের ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাতে মানুষের চলাচলের কোন অসুবিধা না হয় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।