মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়া উপজেলা রোগী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম
কচুয়া উপজেলা রোগী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচিতরা।

চাঁদপুরের কচুয়া উপজেলা রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন উৎসব মুখোর পরিবেশে এবারেই প্রথম ব্যালট ভোটের মাধ্যমে কার্যনির্বাহী পরিষদের ৬ পদে নির্বাচন করা হয়। পদাধিকার বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভাপতি ও সমাজ সেবা কর্মকর্তা সাধারণ সম্পাদক।

বাকি ৬টি পদে গতকাল শনিবার উপজেলা পরিষদের মিলনায়তনে ব্যালটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সাব্বির হোসেন রিয়াদ ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ ইমরান খান পেয়েছেন ৬৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মধ্যে ওমর ফারুক সাইম ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারুক হোসেন ৫৩ পেয়েছেন ভোট।

Model Hospital

সমাজ কল্যাণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মধ্যে সাংবাদিক মোঃ আবু সাঈদ ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আশরাফুল আলম রিজন পেয়েছেন ৮৯ ভোট। কোষাধ্যক্ষ সম্পাদক পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মধ্যে এ কে এম জাহাঙ্গীর হোসেন ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফয়সাল হোসেন পেয়েছেন ৬৭ ভোট। প্রচার সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তন্মধ্যে ইমাম হাসান সর্বোচ্চ ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল রহিম পেয়েছেন ৫৬ ভোট। নির্বাহী সদস্য (পুরুষ) পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তন্মধ্যে ইমাম হোসেন ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম কিবরিয়া ৮৯ ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য (মহিলা) পদে মোসা ইয়াসমিন আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এই নির্বাচনে ২৩২ জন ভোটারের মধ্যে ১৯৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচন ঘিরে কয়েকদিন ধরে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চেয়ে প্রার্থীদের মন জয় করেন। তার ফল স্বরূপ বিপুল ভোটার সংখ্যাক উপস্থিতি। সকাল থেকে ভোট কেন্দ্রের অঙ্গীনায় প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় এই যেন এক অন্যরকম পরিবেশে লক্ষ্য করা গেছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।