মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৮:০১ পিএম
কচুয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

কচুয়ায় জাতীয় সমাবয় দিবস উপলক্ষ্যে র‌্যালির একাংশ।

সাম্য ও সমতায়, দেশ গড়বে সবাই এই প্রতিপাদ্য কচুয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালির শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী। উপজেলা সমবায় অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক শাখাওয়াত হোসেন মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম, উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

এবারের ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে সমবায়ে বিশেষ অবদানের জন্য দুইজন সমবায়ীকে উপজেলা শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা প্রদান করা হয়।

সমবায় সংগঠনের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানান।

Model Hospital

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যবৃন্দ, যারা সমবায় দিবসের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।