মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম
কচুয়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

কচুয়ায় গৃহবধূর আত্মহত্যার অভিযোগ।

কচুয়ায় মাহমুদা আক্তার (২৫) নামে এক গৃহবধূ স্বামী পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে গ্যাস ট্যাবলেট (ইদুর মারা ঔষধ) খেয়ে আত্মহত্যা অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার রাতে উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা মিয়াজী বাড়িতে এই ঘটনা ঘটে। মাহমুদা আক্তার ওই গ্রামের আবুল কালামের মেয়ে, স্বামী ইসরাফিল আলম মতলব দক্ষিণ উপজেলার হরিদাসপাড়ার আব্দুস সামাদের ছেলে।

নিহতের বাবা আবুল কালাম জানান, ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে মাহমুদা আক্তার ও ইসরাফিল আলমের সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে মাহমুদা ও ইসরাফিল আলমের সাথে পারিবারিক কলহের জের শুরু হয়। তার মাঝে তাদের ঘরে দুটি কন্যা সন্তান জম্ম নেয়। তার পর মাহমুদার উপর অত্যাচার বেড়ে যায়।

এর ফাঁকে স্বামী ইসরাফিল আলম কাউকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকে মাহমুদা আক্তারের উপর শারীরিক, মানসিক ভাবে নির্যাতন ও অত্যাচার শুরু করেন তার স্বামী ইসরাফিল আলম ও তার পরিবার। একপর্যায়ে মাহমুদা আক্তার ডিভোর্স দিয়ে তার স্বামী। পরবর্তীতে মাহমুদা আক্তার দুটি সন্তানের মায়ায় ইসরাফিল আলমকে পুনরায় বিবাহ কথা বললে তার স্বামী যৌতক দাবি করেন। পরে ২ লক্ষ ৮০ হাজার টাকার যৌতুকের বিনিময়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/নোটারী পাবলিক আদালতের মাধ্যমে বিবাহ হয়।

Model Hospital

হঠাৎ ৩১ সেপ্টেম্বর মাহমুদা আক্তারকে কিছু না বলে বিদেশে পাড়ি দেয় ইসরাফিল। বিদেশে যাওয়ার পর ইসরাফিলের সাথে মাহমুদার কথা কাটাকাটি হওয়ার শনিবার রাতে সকলের অগোচরে (ইদুর মারার ঔষধ) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন মাহমুদা।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মাহমুদা আক্তারের পরিবার পক্ষ থেকে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের প্রস্তুতি চলছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।