সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় হাসপাতাল-হোটেল-বেকারী সহ ৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম
কচুয়ায় হাসপাতাল-হোটেল-বেকারী সহ ৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছেন চাঁদপুর ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুরের কচুয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৮টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকালে পৌরসভার বিভিন্ন হোটেল, হাসপাতাল, বেকারি ও ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানে হাসপাতালগুলোতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ডেঙ্গু পরীক্ষা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, এবং অনিয়মিত নথিপত্র পাওয়া যায়। অন্যদিকে হোটেল ও রেস্টুরেন্টগুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর রান্নাঘর, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, মানহীন খাবার প্রস্তুতসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে রয়েল বেকারিকে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়া খাদ্য দ্রব্য প্রস্তুতের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা করার অপরাধে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার এবং একই অপরাধে কচুয়া টাওয়ার অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Model Hospital

এছাড়া ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে কচুয়া টাওয়ার ফার্মেসিকে ১০ হাজার টাকা। ফ্রিজে বাসি খাবার রাখা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের কারণে তিপ্তি মিনি চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার, হোটেল নিউ সাদিয়াকে ১০ হাজার, জনতা বনফুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার এবং নিউ জাহাঙ্গীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন, জনসচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকার লঙ্ঘন প্রতিরোধে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ তালুকদার এবং যৌথ বাহিনীর একটি টিম। সংস্থাটি জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।