সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫২ পিএম
কচুয়ায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার

চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম কমলা রানী সরকার (৬০)। তিনি দোয়াটি সাধু বাড়ি এলাকার বাসিন্দা ও মৃত রমেশ চন্দ্র সরকারের স্ত্রী।

রোববার ভোরে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা মরদেহটি পুকুর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয় বাসিন্দা শিখা রানী সরকার জানান, ভোরবেলা পুকুরপাড়ে গেলে তিনি পানিতে মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

নিহতের ভাই সুরেন্দ্র সরকার জানান, কমলা রানী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শনিবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান মেলেনি। রোববার ভোরে তার মরদেহ উদ্ধারের খবরে পরিবারটি চরমভাবে হতভম্ব হয়ে পড়ে।

Model Hospital

মরদেহ বাড়িতে পৌঁছানোর পর আত্মীয়-স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। নিহতের আকস্মিক মৃত্যুতে দোয়াটি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।