সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়া সামাজিক সংগঠন স্বপ্নবাজ’র প্রতিষ্ঠাতা বার্ষিকীতে আলোচনা সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:১১ পিএম
কচুয়া সামাজিক সংগঠন স্বপ্নবাজ’র প্রতিষ্ঠাতা বার্ষিকীতে আলোচনা সভা

স্বপ্নবাজ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, সংগঠনের সভাপতি মোঃ আরিফুর রহমান।

‎‎অরাজনৈতিক ও সামাজিক সংগঠন “স্বপ্নবাজ” সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় গুলবাহার গ্ৰামে সংগঠনের সাধারণ সম্পাদক সোলাইমান সোহেল তানভীরের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মোঃ আরিফুর রহমান।

‎এসময় প্রধান অতিথির বক্তব্যে  স্বপ্নবাজ সংগঠনের অনন্য ভূমিকার প্রশংসা করে সংগঠনের সভাপতি মোঃ আরিফুর রহমান বলেন, স্বপ্নবাজ শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার, যেখানে প্রতিটি সদস্য সেবার মনোভাব নিয়ে কাজ করেন। শিক্ষা, সেবা ও মানবতার প্রচারে এই সংগঠন যে অবদান রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় পরিষদের উদ্যোগগুলো আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বপ্নবাজ তাদের কার্যক্রমের মাধ্যমে আগামী দিনগুলোতে আরও ব্যাপকভাবে মানুষের পাশে দাঁড়াবে এবং সমাজে উন্নয়ন সাধনে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

Model Hospital

‎ স্বপ্নবাজ সংগঠনটি মূল উদ্দেশ্য হলো,শিক্ষা,স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
‎

স্বপ্নবাজ সংগঠনটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন,গরীব শিক্ষার্থীদের ফরম ফিলাপ সহযোগিতা করা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্য, অসহায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রীসহ ঈদবস্ত্র বিতরণ, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচী, মাদক-সন্ত্রাস-বাল্যবিবাহ ও সামাজিক অপরাধবিরোধী সচেতনতামূলক সভা, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সফলভাবে সম্পন্ন করে বেশ সুনাম অর্জন করেছে।

এই সংগঠনটির ব্যতিক্রমী একটি বৈশিষ্ট্য হলো সদস্য ব্যাতীত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কোন ধরনের দান বা চাঁদা গ্রহন না করে শুধুমাত্র সদস্যদের স্বেচ্ছাসেবী অংশগ্রহনের মাধ্যমে মানবিক ও সামাজিক নানাধরনের কর্মকান্ড ও সাহায্য সহযোগীতা করে।
‎

স্বপ্নবাজ সংগঠনের  প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা শেষে  মিলনমেলা  অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জন্য হাঁস পার্টির আয়োজন করা হয় ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।