সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের সাথে একান্ত আলাপচারিতায়

ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, নির্বিঘ্নে ভোট দিবেন : চাঁদপুর ডিসি নাজমুল ইসলাম সরকার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৪ পিএম
ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, নির্বিঘ্নে ভোট দিবেন : চাঁদপুর ডিসি নাজমুল ইসলাম সরকার

চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো: নাজমুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য চাঁদপুর জেলা প্রশাসন সকল প্রস্ততি সম্পন্ন করেছে। আমি মনে করি চাঁদপুরের ৫টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে ইনশাআল্লাহ। ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বুধবার (১১ফেব্রুয়ারী) দুপুর ২টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে চাঁদপুর প্রেসক্লাবের সাথে একান্ত আলাপচারিতায় চাঁদপুর জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার এসব কথা বলেন।

তিনি আরো বলেন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী মাঠে সার্বক্ষণিক তৎপর রয়েছে।

এসময় তিনি চাঁদপুর প্রেসক্লাব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সার্বিকভাবে প্রশাসনকে সহযোগিতা কমনা করেন।

Model Hospital

হাজীগঞ্জে তাজ হোটেলে বাসি খাবার ও ক্ষতিকর রং, ধ্বংস করা হলো পচা খাবার : জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম
হাজীগঞ্জে তাজ হোটেলে বাসি খাবার ও ক্ষতিকর রং, ধ্বংস করা হলো পচা খাবার : জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বাকিলা বাজারের তাজ হোটেলকে ১০ হাজার টাকা এবং মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের উদ্যোগে মহামায়া, বাকিলা ও বলাখাল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফ্রিজে বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং খাবারে ক্ষতিকর রং ব্যবহারের অপরাধে তাজ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, অনুমোদনহীন নিম্নমানের এলইডি লাইট বিক্রির অপরাধে মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় পচা-বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়।

Model Hospital

অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।