মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:৩২ পিএম
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলার সর্বস্তরের মানুষসহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সংগঠক, সমাজকর্মী  ও ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম আকাশ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও বরকতের মাস পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলন। এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। তাই আসুন আমরা সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের সকল মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমি সকল স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, মানবিক কর্মী এবং প্রিয় চাঁদপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

Model Hospital
পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদের দেশ ও সমাজকে সুখী, সমৃদ্ধ ও মানবিকতায় ভরপুর করে তুলুন—এই কামনাই করি।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।