মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘সাইরেন’ এর ঈদ উপহার পেয়ে অসহায় শিশুদের মুখে ফুটলো হাসি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১০:১১ পিএম
‘সাইরেন’ এর ঈদ উপহার পেয়ে অসহায় শিশুদের মুখে ফুটলো হাসি

চাঁদপুর শহরের মানবিক ও সামাজিক সংগঠন “সাইরেন”এর উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

গত বুধবার ১৮ মার্চ দুপুরে আক্কাস আলী হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক ও নগদ অর্থ। নতুন জামা পেয়ে শিশুদের মুখে যে নির্মল আনন্দ আর হাসি ফুটে ওঠে, তা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি, ডা. মোবারক হোসেন চৌধুরী।

সাইরেনের সভাপতি ও চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নিরব-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম, জেলা জনশক্তি অফিসার মোঃ শফিকুর রহমান, সাইরেনের সহ-সভাপতি ডা. ইফতেখারুল আলম এবং দৈনিক মেঘনা বার্তার সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিলন।

Model Hospital

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ফিরোজ আলম চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আব্দুর রশিদ, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম বুলবুল এবং বিশিষ্ট ব্যবসায়ী আলম মিয়াজি। ভেন্যু ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন আক্কাস আলী রেলওয়ে হাই স্কুলের প্রধান শিক্ষক গোফরান হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।