মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের বাবুরহাটে অন্তঃস্বত্তা নারীর ওপর হামলা: থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:৫৪ পিএম
চাঁদপুরের বাবুরহাটে অন্তঃস্বত্তা নারীর ওপর হামলা: থানায় অভিযোগ
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডের বাবুরহাটে রুনিয়া বেগম(২৬) নামে এক অন্তঃস্বত্তা নারীর ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
৩১ মার্চ মঙ্গলবার সকালে মাল বাড়িতে ওই গৃহবধূর ওপর এই হামলা চালানো হয়।
অভিযোগ প্রসঙ্গে ভুক্তভোগী রুনিয়া বেগম জানান, আমার স্বামী প্রবাসী। আমি ৯ মাসের অন্তঃস্বত্তা। আমার স্বামীদের জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু আইনি লড়াইয়ে পরাস্ত হবার ভয়ে প্রতিপক্ষরা নানা অযুহাতে আমার শশুড় শাশুড়ির ওপর মানসিক ও শারিরীক নির্যাতন চালাচ্ছে। আজ আমার শশুড়কে মারধর করছে দেখে আমি এগিয়ে গেলে ওরা আমাকেও মারধর করে এবং আমার শরীরিকভাবে লাঞ্ছিত করে।এলাকার লোকজন আমাকে এসে উদ্ধার করে। এখন আমি ও আমার শশুড় শাশুড়ি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।
রুনিয়ার শশুড় আব্বাস মাল বলেন, আমার দখলি জমিতে আমার স্ত্রী নানান জাতের গাছ গাছালি লাগিয়েছে। হঠাৎ আজ সে গাছগুলো সব আমাদের প্রতিপক্ষরা এসে কেটে ফেলে। যা দেখে আমার স্ত্রী ওদেরকে কেনো কেটেছে তা জিগ্গেস করতে তারা আমার স্ত্রীকে মারধর শুরু করে। আমি এগিয়ে গেলে আমাকেও নানা গালমন্দ করে মারধর শুরু করে এবং এমনকি আমার ছেলের অন্তঃস্বত্তা স্ত্রীর স্পর্শকাতর স্থানেও মারধর করে তাকে আহত করেছে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।
তিনি আরও বলেন, চাঁদপুর জেলা আদালতে জমি সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে। সেই মামলায় আদালত রায় দেন আমাদের উভয় পক্ষকে শান্তি বজায় রাখার জন্য। কিন্তু প্রতিপক্ষরা আদালতের সে রায় অমান্য করে জমিতে বালি ফেলা শুরু করে এবং গাছ পালা কেটে বসত বাড়ী নির্মাণ কাজ শুরু করেছে। আমরা দুর্বল অসহায় হওয়ায় আইনের দারস্ত হয়েছি।
এদিকে থানায় দেয়া লিখিত অভিযোগপত্র অনুযায়ী হামলাকারীরা হচ্ছেন কাদির মাল(৫০), শাহ আলম(৩০), শাহাদাৎ মাল(২৮), জাবেদ মাল(৩৭)। অভিযোগ প্রসঙ্গে দাম্ভোক্তি দেখিয়ে এরা তাৎক্ষণিক গণমাধ্যমকর্মীদের কোন বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, আমরা বাবুরহাটের ওই মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং উত্তপ্ত পরিস্থিতি এড়াতে পদক্ষেপ নেয়া হয়েছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।