রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘবদ্ধ হামলায় কিশোরীসহ আহত ২; বাড়িঘরে ভাঙচুর, আটক-১

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম
ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘবদ্ধ হামলায় কিশোরীসহ আহত ২; বাড়িঘরে ভাঙচুর, আটক-১
চাঁদপুরের ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে একটি বাড়িতে সংঘবদ্ধ হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরীসহ দুজন আহত হয়েছেন। তাঁদের গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে।
রোববার (২২নভেম্বর) সকালে উপজেলার চর রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন আকলিমা (১৬) ও রিয়াদ (৩৫)। তাঁরা ওই এলাকার সফিক খলিফার সন্তান।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে রুবেল খলিফা (৩৭), রাজু খলিফা (২৫) ও মাসুদ (৪৫)সহ আনুমানিক ৫০ থেকে ৬০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ও বিভিন্ন সম্পদে ব্যাপক ভাঙচুর করা হয়। অভিযুক্ত রুবেল ও রাজু খলিফা মুখলেছ খলিফার ছেলে বলে জানা গেছে।
হামলায় আকলিমা ও রিয়াদ আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফরিদগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্যা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় প্রধান অভিযুক্ত হিসেবে রুবেল খলিফাকে আটক করা হয়।
হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, হামলাকারীরা নগদ ৬ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। এ ছাড়া মোটরসাইকেলসহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
জমি নিয়ে বিরোধের জেরে এত বড় সংঘবদ্ধ হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। কী কারণে বিরোধের সূত্রপাত এবং হামলায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্যা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:১২ পিএম
হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুরের হাইমচরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা সদর আলগী বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলটি আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

Model Hospital

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।