রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া প্রভাতের বার্তা সম্পাদক হিসেবে হাছান খান মিসুর পদোন্নতি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:২৪ পিএম
নয়া প্রভাতের বার্তা সম্পাদক হিসেবে হাছান খান মিসুর পদোন্নতি

পত্রিকার প্রকাশক-সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন পদোন্নতি পত্র তুলে দিচ্ছেন।

চাঁদপুরের পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক নয়া প্রভাতের বার্তা সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছেন হাছান খান মিসু। এর আগে তিনি পত্রিকাটির যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার (২১ নভেম্বর) পত্রিকার পরিচালনা পরিষদের প্রধান ও প্রকাশক-সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের সিদ্ধান্তক্রমে তাকে এ পদে পদোন্নতি প্রদান করা হয়। একই দিন থেকে এ আদেশ কার্যকর হয়েছে।

দৈনিক নয়া প্রভাতের আত্মপ্রকাশের শুরু থেকেই হাছান খান মিসু যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। সংবাদ সম্পাদনা, সংবাদ পরিবেশন এবং সার্বিক সম্পাদকীয় কার্যক্রমে তার কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ কর্তৃপক্ষ তাকে এ পদোন্নতি প্রদান করেছে।

সাংবাদিকতা পেশায় হাছান খান মিসু দৈনিক চাঁদপুর প্রতিদিন ও দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংবাদ সংগ্রহ, পরিবেশন ও সম্পাদনার কাজে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন।

শিক্ষাজীবনে তিনি বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি এবং চাঁদপুর ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

Model Hospital

পদোন্নতি সংক্রান্ত অফিস আদেশে উল্লেখ করা হয়, তার কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতি প্রদান, দায়িত্বের পরিধি বৃদ্ধি এবং পত্রিকার সম্পাদকীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্বে হাছান খান মিসুর মেধা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা দৈনিক নয়া প্রভাতের সংবাদ ও সম্পাদকীয় কার্যক্রমকে আরও সমৃদ্ধ, গতিশীল ও বস্তুনিষ্ঠ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আগামী দিনের কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।

হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:১২ পিএম
হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুরের হাইমচরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা সদর আলগী বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলটি আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

Model Hospital

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।