আশরাফপুর বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০৯ এম
একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আশরাফপুর বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর রবিবার বিকেলে আশরাফপুর কুমার বাড়ি মসজিদসংলগ্ন মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
”দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে, মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের মুসল্লি এবং বিভিন্ন বয়সের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ বলেন যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বয়কট এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান ।
আশরাফপুর বাইতুস সালাম জামে মসজিদ খতিব মাওলানা মো : আল আমিন হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক এমরান হোসেন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন : চাঁদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মু: মিজানুর রহমান, কচুয়া থানা সাব ইন্সপেক্টর সোহেল খান, আশরাফপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হোসেন ইমাম মুন্সী, আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এম এ ফয়েজ, আশরাফপুর ইউনিয়ন জামায়েত সাবেক আমির মারুফ আহমেদ সুমন, কচুয়া উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রইচ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার,
এছাড়া বক্তব্য রাখেন, সাগর তালুকদার, শাহজালাল তালুকদার, সোলতান আহমেদ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আবু জাফর।





