রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:১২ পিএম
হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুরের হাইমচরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা সদর আলগী বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলটি আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

Model Hospital

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে ৭শ ইয়াবাসহ মাদক কারবারি জাহিদুলকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:০৯ পিএম
ফরিদগঞ্জে ৭শ ইয়াবাসহ মাদক কারবারি জাহিদুলকে গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭শ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর নির্দেশে এসআই মোহাম্মদ হুমায়ুন কবির এবং এএসআই মোঃ জুমায়েত হোসেন জুয়েল সঙ্গীয় ফোর্সসহ ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম (৪০)কে ৭শ পিসসহ গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নিখর হাটি এলাকার মাতবর বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদ উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে রোববার (২২ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital