মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস উদযাপনের লক্ষে প্রস্ততিমূলক সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম
চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস উদযাপনের লক্ষে প্রস্ততিমূলক সভা

চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস উদযাপনের লক্ষে প্রস্ততিমূলক সভায় সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক।

চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে আগামী ১৮ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর (বুধবার) বেলা সাড়ে ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পক্ষে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক।
তিনি বলেন, আগামী ১৮ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৬’ উদযাপিত হতে যাচ্ছে। প্রবাসী অধ্যুষিত জেলা হিসেবে চাঁদপুরের অর্থনীতিতে আমাদের প্রবাসীদের অবদান অপরিসীম। তাঁদের সম্মান জানাতে এবং নিরাপদ অভিবাসন ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সচেতনতা বাড়াতে এবারের আয়োজনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান এবং প্রবাসীদের সেবা সহজীকরণের বিষয়ে একটি সুনির্দিষ্ট কর্মসূচী গ্রহন করা হয়েছে৷  বিদেশগামী কর্মীদের সঠিক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং দালাল বা প্রতারকদের হাত থেকে রক্ষা করতে প্রচার-প্রচারণা চালানো বৃদ্ধি করতে হবে। প্রবাসীদের পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা ও সরকারি সেবা প্রাপ্তি সহজতর করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করবে।
চাঁদপুর জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ সফিকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও অংশগ্রহন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, চাঁদপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ শিরিন আক্তার, প্রবাসী কল্যাণ সেন্টার সহকারি পরিচালক মো: সালাউদ্দিন, চাঁদপুর বিসিকের সহকারী মহাব্যবস্থাপক, চাঁদপুর ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার জাফর ইকবাল, চাঁদপুর অগ্রনী ব্যাংকের আঞ্চলিক প্রধান, জনতা ব্যাংকের আঞ্চলিক প্রধান, চাঁদপুর এনআরবিসি ব্যাংকের  ব্যবস্থাপক, চাঁদপুর ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক, মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক, উত্তরা ব্যাংক পিএলসি চাঁদপুর শাখার ব্যবস্থাপক, ব্যাংক এশিয়া পিএলসি, চাঁদপুর শাখার ব্যবস্থাপক, সিটি ব্যাংক পিএলসি, চাঁদপুর শাখা ব্যবস্থাপক, আইএফআইসি ব্যাংক পিএলসি চাঁদপুর শাখার ব্যবস্থাপক, ব্র্যাক ব্যাংক পিএলসি, চাঁদপুর শাখার ব্যবস্থাপক, বেসিক ব্যাংক পিএলসি, চাঁদপুর শাখার ব্যবস্থাপক, প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক, চাঁদপুর সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্টান্স (সিসিডিএ) এর প্রতিনিধিসহ সংশ্লিষ্টজন।
সভায় ১৮ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নিন্মোক্ত কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মসূচী: চাঁদপুর পিশারি গেইট জনশক্তি অফিসের সামনে র‍্যালি অনুষ্ঠিত হবে।জনশক্তি অফিসের হলরুমে আলোচনা সভা হবে। দিবস উপলক্ষে সব্বোর্চ্চ রেমিটেন্স প্রদানকারীদের সম্মান্ননা, প্রবাসীদরর সন্তানদের শিক্ষা বৃত্তি, প্রতিবন্ধীদের ভাতা, প্রবাসীদের ওয়ারিশদের আর্থিক অনুদান, প্রবাসী কল্যাণ ঋনের চেক বিতরন করা হবে৷

স্বপ্ন ছিল সিনেমা হল গড়ে তোলার, হলো মাদ্রাসা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:০০ পিএম
স্বপ্ন ছিল সিনেমা হল গড়ে তোলার, হলো মাদ্রাসা

এক টুকরো জমি। সেখানে স্বপ্ন ছিল সিনেমা হল গড়ে তোলার। যেখানে আলো-আঁধারির পর্দায় ভেসে উঠবে নানা গল্প, জমবে দর্শকের ভিড়। কিন্তু ইতিহাস কখনো কখনো মানুষের পরিকল্পনার চেয়েও বড় কোনো গল্প লিখে রাখে। যে জমিতে বিনোদনের আয়োজন হওয়ার কথা ছিল, সেখানেই একদিন গড়ে উঠল ইলমের মিনার। ছড়িয়ে পড়ল কোরআন-হাদিসের শিক্ষা। জন্ম নিল বাংলাদেশের কওমি শিক্ষাঙ্গনের এক ঐতিহ্যের নাম, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসা।
সিনেমা হলের স্বপ্ন থেকে দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান: সময়টা ১৯৫০-এর দশক। ঢাকার ফরিদাবাদ এলাকায় প্রায় পাঁচ বিঘা জমি কেনেন কলকাতার ব্যবসায়ী ওয়াছেল মোল্লার ছেলে কবীর উদ্দিন মোল্লা। তাঁর পরিকল্পনা ছিল সেখানে একটি সিনেমা হল নির্মাণের। কিন্তু সেই পরিকল্পনার কথা জানতে পারেন উপমহাদেশের বিশিষ্ট আলেম, মুজাহিদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)। যিনি সবার কাছে ছদর সাহেব নামে পরিচিত ছিলেন।

দ্বীনি শিক্ষার প্রসারে নিবেদিত এই আলেম জমিটি নিয়ে ভিন্ন এক স্বপ্ন দেখলেন। তাঁর চিন্তায় সিনেমা হলের পরিবর্তে জায়গাটি হয়ে উঠল ইলমের আলো ছড়ানোর এক কেন্দ্র।

প্রকাশিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, একপর্যায়ে কবীর উদ্দিন মোল্লা জমির দলিল নিয়ে ছদর সাহেবের কাছে আসেন। জমিটি তাঁর নামে লিখে দেওয়ার প্রস্তাব দেন। তবে ছদর সাহেব একটি শর্ত দেন, জমি গ্রহণের পর সেখানে কী নির্মাণ করা হবে, সে বিষয়ে জমিদাতা কোনো শর্ত দিতে পারবেন না।

শর্তে সম্মত হন কবীর উদ্দিন মোল্লা। জমিটি গ্রহণ করে সেখানে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন ছদর সাহেব। এভাবেই একটি সিনেমা হলের পরিকল্পনা বদলে যায়। যে জমিতে বিনোদনের আয়োজন হওয়ার কথা ছিল, সেখানে শুরু হয় জ্ঞান ও নৈতিকতার আলো ছড়ানোর পথচলা।

Model Hospital

যাত্রা শুরু ইলমের এক নতুন ঠিকানা: ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয় জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসা। প্রতিষ্ঠানটির প্রথম মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শায়খুল হাদিস মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.)।

শুরুর সেই দিনগুলোতে হয়তো কেউ কল্পনাও করেননি, একদিন এই প্রতিষ্ঠান বাংলাদেশের কওমি শিক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে। সময়ের স্রোত পেরিয়ে এখানে গড়ে উঠেছে অসংখ্য আলেম ও দ্বীনি শিক্ষার্থী। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে কোরআন-সুন্নাহর শিক্ষা।

ফরিদাবাদ মাদ্রাসার ইতিহাস কেবল একটি প্রতিষ্ঠানের বেড়ে ওঠার গল্প নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষার প্রাতিষ্ঠানিক বিকাশের ইতিহাসও।

১৯৭৮ সালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বেফাকের প্রধান কার্যালয় প্রতিষ্ঠার পর প্রায় এক যুগ এই মাদ্রাসায় পরিচালিত হয়। ফলে দেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে সমন্বয় ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের ইতিহাসেও ফরিদাবাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

ইতিহাসের পাতায় অনেক বড় প্রতিষ্ঠানের জন্মকথা লেখা থাকে। তবে কিছু প্রতিষ্ঠানের জন্মগল্পে থাকে এমন বাঁক, যা মানুষকে থমকে ভাবতে শেখায়।

ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠার গল্পও তেমনই। একটি জমিকে ঘিরে ছিল এক ধরনের পরিকল্পনা, কিন্তু আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.) সেই জমিতে দেখেছিলেন ভিন্ন এক সম্ভাবনা। তাঁর উদ্যোগে সেখানে গড়ে ওঠে দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান।

সিনেমা হলের পর্দায় হয়তো একদিনের গল্প দেখার কথা ছিল মানুষের। কিন্তু সেই জমিতে গড়ে ওঠা মাদ্রাসা প্রজন্মের পর প্রজন্মকে শোনাচ্ছে জ্ঞান, আদর্শ ও আত্মগঠনের গল্প। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু ইলমের আলো ছড়িয়ে দেওয়ার সেই লক্ষ্য আজও ইতিহাসের অংশ হয়ে আছে।