বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর ডিএনসির আয়োজনে বিদেশগামীদের নিয়ে মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম
চাঁদপুর ডিএনসির আয়োজনে বিদেশগামীদের নিয়ে মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে ও চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় বিদেশগামীদের নিয়ে মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে ও চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় বিদেশগামী নিয়ে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫নভেম্বর (বুধবার) দুপুর ১২টায় চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের হলরুমে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত  অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্নাব সভাপতি সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, আপনারা আমাদের দেশের প্রকৃত ‘রেমিট্যান্স যোদ্ধা’। নিজের জন্মভূমি ও প্রিয়জনদের মায়া ত্যাগ করে কেবল পরিবারকে একটু ভালো রাখার আশায় আপনারা প্রবাসের কষ্টকর জীবন বেছে নিচ্ছেন। আপনাদের পাঠানো কষ্টার্জিত রেমিট্যান্সই আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে।
তিনি বলেন, মাদক একটি পরিবার, একটি সমাজ তথা পুরো জাতিকে ধ্বংস করে দেয়। দেশের সকল স্তরের মানুষ আজ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আপনারাও প্রবাসে এবং দেশে আপনাদের নিজ নিজ জায়গা থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হবেন। যারা ইতিমধ্যে মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়েছে, তাদের সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। আমরা যে যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা প্রবাসে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশের সুনাম বৃদ্ধি করুন।
চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ সফিকুর রহমানের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে  বিদেশগামীদের প্রশিক্ষণ (পিডিও ক্লাসের) ১৭০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করে।

শাহরাস্তিতে দুই মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:২২ পিএম
শাহরাস্তিতে দুই মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তিতে দুটি মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদর্শন না করা এবং পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায়  এ দন্ড প্রদান করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) শাহরাস্তি পৌর পৌরশহরের  কালিবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানকালে কালিবাড়ি বাজারের ফিউচার সুইটস ও গ্রীন ফুডস বেকারিসহ দুটি প্রতিষ্ঠানে খাদ্যপণ্যের মান ও সংরক্ষণ পরিবেশ পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির মালামাল সংরক্ষণের স্থান অপরিচ্ছন্ন, প্রয়োজনীয় লাইসেন্স প্রদর্শন না করা এবং পাউরুটি, মিষ্টি, দধিসহ বিভিন্ন খাদ্যপণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি নজরে আসে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি মামলা দায়ের করে প্রতিষ্ঠান দুটিকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Model Hospital

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের অবশ্যই স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি প্রতিটি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ এবং প্রয়োজনীয় লাইসেন্স যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠান দুটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিদ্যমান সমস্যাগুলো আগামী তিন দিনের মধ্যে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে রাষ্ট্রীয় আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।