সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আমেরিকান ইউনিভার্সিটির চাঁদপুর কমিউনিটির শিক্ষার্থীদের নুহাশপল্লী ভ্রমণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৩:২৮ পিএম
আমেরিকান ইউনিভার্সিটির চাঁদপুর কমিউনিটির শিক্ষার্থীদের নুহাশপল্লী ভ্রমণ

প্রতি বছরের ন্যায় এ বছর চাঁদপুর জেলার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এ.আই.ইউ.বি) এর প্রাক্তন এবং অধ্যয়নরত শিক্ষার্থী’দের কমিউনিটি AIUBian “Chandpur” Society এর পক্ষ থেকে ট্যুরের আয়োজন করা হয় প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত প্রাকৃতিক নৈসর্গ নুহাশ পল্লীতে। এই ট্যুরের মূল উদ্দেশ্য ছিলো নিজেদের মধ্যে বন্ধন দৃঢ় করা।

AIUBian Chandpur Society থেকে আরও দুইবার ডে-লং ট্যুরের আয়োজন করা হয়েছিলো। এ বছর ছিলো তৃতীয়বারের মত আয়োজন। ট্যুরের নেতৃত্বে ছিলেন- কমিউনিটির প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলক। গত ২৬ মার্চ ২০২২ এর আয়োজক কমিটিতে আরও ছিলো হাসিব, রোহান, তাহমিদ, মাহফুজ, সায়মা, মিনহাজ, মাইশা এবং রাহিম।

আহসান হাবীব পলক বলেন, ভ্রমণ মানেই আনন্দ, ভ্রমণ মানেই প্রশান্তি। ভ্রমণ আমাদের বর্তমান জীবনের এমন একটি অংশ যাকে অস্বীকার করে, কোনো ভাবেই ভালো থাকা যায় না। নিজ এলাকার পুরোনো, নতুন সবার সাথে যোগাযোগে বিশাল অবদান এআইউবিয়ান চাঁদপুর সোসাইটি গ্রুপটি। এটাকে অটুট রাখতে আমাদের এআইউবিয়ান চাঁদপুর সোসাইটি থেকে প্রতিবছর একটি ভ্রমণের আয়োজন করা হয়ে থাকে।

গত ২ বছরে কোভিড-১৯ মহামারীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিভিন্ন রকম কার্যক্রম সেভাবে হয়ে উঠেনি। ২ বছর পর যেহেতু এখন আমরা অনেকটাই আবার সাধারণ জীবনযাপনে ফিরে আসায় এই আয়োজন।

Model Hospital

প্রেস বিজ্ঞপ্তি :

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।