মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরের লোধেরগাঁও সপ্রাবিয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২, ৩:৫২ পিএম
শাহমাহমুদপুরের লোধেরগাঁও সপ্রাবিয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সহ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম ফারুকীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রবিবার (২৬ জুন) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সভাপতি নাছরিন আক্তারের সভাপতিত্বে, সহকারী শিক্ষক মোঃ নাছির উদ্দিন খান ও উম্মে হাবিবা খুকির যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান তাজ।
এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শারিরীক ও মানসিক বিকাশ গঠনে খেলাধুলার সুযোগ দেওয়ার জন্য আহবান জানান। যাতে কোমলমতি শিশুদের পড়ালেখায় মন বসে। এছাড়া শিক্ষকদের পাশাপাশি আপনারা অভিভাবকরা আপনাদের সন্তানের প্রতি আরো যত্নবান হন যাতে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে পারে। এতে আমরা সামাজিকভাবেও ভালো থাকতে পারবো।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসর জনিত সদ্য বিদায়ী শিক্ষক আব্দুল কাইয়ুম ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি মাওলানা হাসান মাহমুদ। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন পাটওয়ারী।
এসময় বিদায়ী মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে হাবিবা খুকি। শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষকের সম্মানে আবেগময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান প্রীতি। অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদ্য প্রয়াত সভাপতি আলী আকবর পাঠানের মাগফেরাত কামনায় সুরা ফাতেহা পাঠ করা হয়। এছাড়া বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম ফারুকীকে বিদায়ী সন্মামনা পুরস্কার তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ ও অতিথিবৃন্দ।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষাবীর এমএ ওয়াদুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম পাঠান, লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর গাজী, সালাউদ্দিন আহমেদ, মনির গাজী, অভিভাবক সমিতির সদস্য শাহাদাত হোসেন মিঠু, অভিভাবক জাহাঙ্গীর আলম নবীনসহ শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার সুধীজন ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসন গাজী। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে সান্তনা পুরস্কার বিতরণ করেন।

চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম
চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, নৈতিকতা এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনা বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ৬ ও ৭ নভেম্বর (শুক্রবার ও শনিবার) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’। প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত এবং দ্বিতীয় দিন ৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

অংশগ্রহণকারী সাংবাদিকদের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দেশি-বিদেশি অভিজ্ঞ প্রশিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় উদ্বোধন করবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ৭ নভেম্বর শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

Model Hospital

প্রশিক্ষক দলের নেতৃত্বে থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষক দলের অন্য সদস্যরা হলেন : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক ও প্রভাষক তানভীর আহমেদ।

প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ব্যবহারকারী-সৃষ্ট কনটেন্ট (ইউজার জেনারেটেড কনটেন্ট—UGC) ও ক্রাউডসোর্সিংয়ের ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতার নৈতিকতা ও মূলনীতি এবং সাংবাদিকতায় গ্রাফিকসের প্রাথমিক ধারণা ও ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হবে। চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং মাঠপর্যায়ের সাংবাদিকসহ প্রায় শতাধিক আমন্ত্রিত সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

বিশেষভাবে উল্লেখ্য, চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এত বৃহৎ পরিসরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ: সোহেল রুশদী, সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাব। মোবাইল: ০১৭১১০১৩৪৪৪। এদিকে, আমন্ত্রিত (তালিকায় মনোনীত) জেলার ৭উপজেলার প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রশিক্ষণার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।